1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো : রাষ্ট্রপতি যশোরের চৌগাছায় মাদক সম্রাট ইসমাইল হোসেনের ডেরাই সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর। মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কে ​বাস-মোটরসাইকেল সংঘর্ষ: একজন নিহত, অপর একজন হাসপাতালে লড়ছেন পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার অভিযানে পাঁচ প্রতিস্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান।

রমজানে লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা, ১৫০ পরিবার পেল ইফতার সামগ্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, তেল, ছোলা, মুড়ি, সেমাই ও খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। পবিত্র রমজান মাসে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে রমজানের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার বিএ-৭৪৮৬ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব।
এ সময় স্থানীয় উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এ ধরনের মানবিক সহায়তা তাদের জন্য অনেক সহায়ক।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট