1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিন

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

দেশের অতন্দ্র প্রহরী ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী মোঃ মাইনুদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ রবিবার (২২ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বংখুরি গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​আজ বিকাল ৩টা ৩০ মিনিটে মরহুমের নিজ গ্রাম বংখুরিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। জানাজা শেষে আছরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

​বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিনের জানাজায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তারা বলেন, মাইনুদ্দিন ছিলেন একজন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ মানুষ। দেশ মাতৃকার টানে ৭১-এ তার অবদান এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
​তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা। আল্লাহ তায়ালা যেন এই বীর সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট