1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ`র আগমনে ভূরুঙ্গামারীতে আনন্দের জোয়ার

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য মোঃ আসিফ আব্দুল্লাহ’র নিজ জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য গণসংবর্ধনার আয়োজন করা হয়। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষার্থী, এলাকাবাসী, শুভানুধ্যায়ী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও গাড়ি বহর নিয়ে জমায়েত হন। আনন্দ র‍্যালিটি ভূরুঙ্গামারী উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আসিফ আব্দুল্লাহ ভূরুঙ্গামারীর কৃতি সন্তান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের একমাত্র পুত্র। তাঁর এই কৃতিত্বে এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের ঢেউ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আসিফ আব্দুল্লাহ বলেন ডাকসুর মাধ্যমে আমি মাত্র এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পেয়েছি। এই সময়টুকু কাজে লাগিয়ে আমি এমন কিছু করতে চাই যা শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে কুড়িগ্রামের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকবে আমার বিশেষ উদ্যোগ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন
ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম
ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় ২০১৫ ব্যাচের প্রতিনিধি ঈমান আলী
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,মেধা, নেতৃত্ব ও আদর্শের সমন্বয়ে গঠিত তরুণ নেতৃত্বই দেশের ভবিষ্যৎ। আসিফ আব্দুল্লাহ তাঁর যোগ্যতা, নেতৃত্ব ও দৃঢ় বিশ্বাসের মাধ্যমে ভূরুঙ্গামারীর গর্ব বৃদ্ধি করেছেন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট