1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫০ বিজিবি। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মেইন পিলার ৩৮১-এর প্রায় দুই কিলোমিটার ভেতরে হরিপুর উপজেলার উদয়পুর মাহাতবস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির দাবি, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সীমান্ত এলাকায় সক্রিয় একটি মাদক কারবারি চক্রকে আটক করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—

রেজাউল করিম, বারসা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে (৭নং আমজানখোর ইউনিয়ন)

মো. হাকিম উদ্দিন, বস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে

মোহাম্মদ আলী হোসেন, পারুয়া গ্রামের মৃত আব্দুল মসজিদের ছেলে (বড় পলাশবাড়ী ইউনিয়ন)

অভিযানে তাদের হেফাজত থেকে ৭ পিস ইয়াবা, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাদেরকে বালিয়াডাংগী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট