1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

উলিপুরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে মিলন চন্দ্র (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই এলাকার কার্তিক চন্দ্রের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আর্জু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি সবার অগোচরে বাড়ির টিউবওয়েলের পাশে জমে থাকা পানির গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যরা সকাল থেকেই ঘরের কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করতে পারেননি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ সময় শিশুটিকে না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে টিউবওয়েলের গর্তে মিলনকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হঠাৎ এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া; স্থানীয় এলাকাতেও শোকের পরিবেশ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট