1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কেরানীগঞ্জে

পলাশবাড়ীতে মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মোঃ সামিউল ইসলাম,স্টাফ রিপোর্টার:

‎গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এইচএসসি ২০২৬ইং পরীক্ষার ফরম ফিলাপে ‎অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

‎এ অভিযোগে ৪ মার্চ বুধবার পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে একটি বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থী বৃন্দ।

‎শিক্ষার্থীরা, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়, এবং ৩১ গাইবান্ধা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবুর) নিকট এ অভিযোগ দায়ের প্রসঙ্গে সাক্ষাৎ করেন।

‎এ অভিযোগে উল্লেখ করেন, আসন্ন এইচএসসি ২০২৬ইং পরীক্ষার ফরম ফিলাপের জন্য বোর্ড কর্তৃক মানবিক বিভাগের জন্য ২৫৭৫/- ধার্য করা হয়েছে।

‎কিন্তু কলেজ থেকে নোটিশের মাধ্যমে আমাদেরকে জানানো হইছে মানবিক বিভাগের ফরম ফিলাপ ফি ৪৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা।

‎এই বিষয়ে আমরা শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বললে তিনি আমাদের উপর রাগান্বিত হয়ে যায়। পরবর্তীতে আরোও ২০০/- (দুইশত) টাকা বাড়ানো হবে বলে জানায়। স্যারের সাথে আবার কথা বলতে গেলে তিনি আমাদের দেখিয়েনেওয়ার হুমকি দেয়। নির্ধারিত ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কলেজের শিক্ষার্থীরা চরম বিক্ষুদ্ধ ।

‎বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীর পরিবারের পক্ষে অতিরিক্ত এই অর্থ পরিশোধ ‎করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

ফলস্বরূপ, অনেক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব

‎ফেলতে পারে। এমতাবস্থায় সকল শিক্ষার্থীদের দিক বিবেচনা করে শুধুমাত্র বোর্ড ফি এর ২৫৭৫/- (দুই হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা নেওয়ার মাধ্যমে এইচএসসি ফরম ফিলাপ-২০২৬ এর কার্যক্রম সম্পূর্ণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি।
‎অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়টি সু-বিবেচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সু-মর্জি হয়।

‎উপজেলা পরিষদে বিক্ষোভ করাকালে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষার্থীবৃন্দে মধ্যে আইরিন আক্তার,সুরাইয়া, রিদি, শিফা, সেমি, সুদেবি, রিতা, তাসলিমা, প্রীতি, মুনতাকা,মিথিলা, মোনালিসা, শিলা, নিশি,আখি, তাসলিমা, অঞ্জলি, রিয়া , রেজওয়ানা সহ প্রায় ৪১ জন শিক্ষার্থী গণ স্বাক্ষর করে উপজেলা শিক্ষা অফিস এবং সংসদ সদস্যের নিকট অভিযোগটি দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট