1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

মান্দায় নার্সারি ব্যবসায়ীর ২০০ আম গাছের চারা কেটে সর্বনাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

মান্দা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার ইনায়েতপুর গ্রামে শত্রুতা করে এক নার্সারি ব্যবসায়ীর দুই শতাধিক আম গাছের চারা ভাঙচুর ও কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৮ ডিসেম্বর) গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুল ইসলামের নার্সারি বাগানে এ নাশকতার ঘটনা ঘটে।

সিরাজুল ইসলাম জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার নার্সারিতে প্রবেশ করে সারিবদ্ধভাবে লাগানো আমের চারাগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। রোববার সকালে তিনি নার্সারিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। তার দাবি, তিন থেকে চার বছর ধরে পরিচর্যা করা প্রায় ১৫০ থেকে ২০০টি চারা এভাবে নষ্ট করা হয়েছে, যার ফলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

দীর্ঘ ২৫ বছর ধরে নার্সারি ব্যবসার সঙ্গে যুক্ত সিরাজুল ইসলাম অভিযোগ করেন, এর আগেও একইভাবে দু’বার তার বাগানে হামলার ঘটনা ঘটেছে একবার দিনের বেলায় এবং আরেকবার রাতের বেলায়। বারবার এমন নাশকতার কারণে তিনি তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি বলেন, আমার জীবিকা পুরোপুরি এই নার্সারি ব্যবসার ওপর নির্ভরশীল। বারবার এভাবে গাছ কেটে নষ্ট করায় আমি সম্পূর্ণভাবে বিপর্যস্ত। পাশাপাশি তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, বিষয়টি আমি জেনেছি। নার্সারিটি পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট