1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

যাথাযোগ্য মর্যাদায় আনোরমারী ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মোঃসিরাজুল ইসলাম,সিনিয়র রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নে অবস্থিত আনোরমারী ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আতিকুর রহমানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক শেখ মোঃ আব্দুল বারি।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট