1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

হাতপাখার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এ্যাডভোকেট আজিজুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি(গাইবান্ধা)প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে হাতপাখা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট আজিজুল ইসলাম।
রবিবার ২১-১২-২০২৫ইং সাঘাটা নির্বাচন কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এ্যাডভোকেট আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমি দীর্ঘদিন ধরে সাঘাটা-ফুলছড়ি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছি। জনগণের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়েছি। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে এ এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব।”
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামবেন।
মনোনয়ন ফরম সংগ্রহের খবরে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ৩৩ গাইবান্ধা-৫ আসনটি সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে প্রার্থীদের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট