1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

লাইসেন্স ও ফিটনেসবিহীন পরিবহনে আশুলিয়ার সড়কে নৈরাজ্য, বাড়ছে দুর্ঘটনা

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়ার বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে আশুলিয়া স্মার্ট, আশুলিয়া ক্লাসিক ও আব্দুল্লাহপুর–নবীনগর পরিবহনসহ একাধিক লোকাল পরিবহন। অভিযোগ উঠেছে, এসব পরিবহনের বড় একটি অংশ লাইসেন্স ও ফিটনেস ছাড়াই সড়কে চলাচল করছে, যা যাত্রী ও পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনই নবীনগর–চন্দ্রা মহাসড়ক, বাইপাইল, জামগড়া, জিরাবো, পলাশবাড়ীসহ আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এসব পরিবহন বেপরোয়া গতিতে চলাচল করছে। নির্ধারিত স্টপেজ মানা হচ্ছে না, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হচ্ছে এবং অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, অনেক চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, আবার অনেক যানবাহনের মেয়াদোত্তীর্ণ বা একেবারেই নেই ফিটনেস সনদ। তবুও দিনের পর দিন এসব যান নির্বিঘ্নে চলাচল করছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়েও প্রশ্ন তুলছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত বিআরটিএ ও ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান, লাইসেন্স ও ফিটনেস যাচাই এবং অনিয়মকারী পরিবহন মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তা না হলে আশুলিয়ার সড়কে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট