1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে শিক্ষক মোঃ রাসেল আহমদ জনির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ​বর্ণিল আয়োজনে প্রাণোচ্ছ্বল নববর্ষ: উৎসবে মাতল বাঙালি জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত

গণমাধ্যম অফিসে হামলা, ও হত্যা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে
সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা।

২৪শে ডিসেম্বর ২০২৫ ইং বুধবার মানিকগঞ্জ শহরে খালপার শহীদ রফিক চত্বরে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে সকাল
১১টায় এই কর্মসূচির আয়োজন করে ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিএম খোরশেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান, আল আমিন মাহমুদ প্রমুখ ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

বক্তারা মানববন্ধনে বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা, মত প্রকাশের অধিকার সাংবাদিকতার
পথে বড় বাধা , অবিলম্বে সাংবাদিক ও গণমাধ্যম অফিসে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট