1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে শিক্ষক মোঃ রাসেল আহমদ জনির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ​বর্ণিল আয়োজনে প্রাণোচ্ছ্বল নববর্ষ: উৎসবে মাতল বাঙালি জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত

ঢাকা ৩ ও ঢাকা ২ আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মো: নূরেআলম রায়হান, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা-৩ আসন:
ঢাকা-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক সাংবাদিকদের জানান, এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাবু । এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মো: শাহিনুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান আহমেদ খান, গণ অধিকার পরিষদের মো: সাজ্জাদ এবং গণসংহতি আন্দোলনের মো: বাচ্চু মিয়া।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো: মনির হোসেন, রেজাউল কবির, মো: সাজ্জাদ আলী, মো: নাজিম উদ্দিন, পারুল মোল্লা ও বেলাল হোসেন। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে মো: জাফর তার মনোনয়নপত্র দাখিল করেন।

ঢাকা-২ আসন:
অন্যদিকে, ঢাকা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান, এই আসনে মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল আব্দুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: জহিরুল ইসলাম।

তফসিল অনুযায়ী, জমা পড়া এসব মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, কেরানীগঞ্জের দুই আসনেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দ ঘন লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট