1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

গাইবান্ধা-৫ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৭

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

কেএম জহুরুল হক, ফুলছড়ি,গাইবান্ধা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি–সাঘাটা) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে গণঅধিকার পরিষদ ও সিপিবিসহ চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—সিপিবির শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের সামিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ ও সুজাউদ্দৌলা সাজু।

বৈধ প্রার্থীরা হলেন বিএনপির ফারুক আলম সরকার, জামায়াতে ইসলামীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ইসলামী আন্দোলনের অ্যাডভোকেট আজিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ মাসুদুর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও এএইচএম গোলাম শহীদ রঞ্জু।

তফসিল অনুযায়ী, আপিল করা যাবে ৫–৯ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট