1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

চাঁদপুর ফরিদগঞ্জে নির্বাচনী মাঠে ৮ প্রার্থীর চূড়ান্ত লড়াই

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে বুধবার (২১ জানু-য়ারি) চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে চূড়ান্ত প্রার্থী-দের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকার আনুষ্ঠানিকভাবে ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এম.এ হান্নান (চিংড়ি), জামায়াতে ইসলামী প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দো-লন বাংলাদেশের প্রার্থী মুকুবুল হোসাইন (হ-াতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ আলম (লাঙ্গল), গণফোরামের প্রার্থী মুনির চৌধুরী (উদীয়মান সূর্য), ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুল মালেক বুলবুল (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী ১ জন।

জাকির হোসেন (ফুটবল)। একটি পৌরসভাসহ ফরিদগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে মোট ১১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার

উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে শুরুতে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও প্রত্যাহার হওয়ায় চূড়ান্তভাবে ৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচনী আচরণবিধি মেনে সবাইকে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট