1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ দুইজন আটক

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ সদর নাইট্যংপাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন মোহাম্মদ জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী রোহিঙ্গা নাগরিক হামিদুল্লাহ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

এছাড়াও তল্লাশিতে একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড গুলি, ১২৬ পিস ইয়াবা, দুটি ওয়াকি-টকি সেট এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

অভিযান শেষে আটককৃতদের এবং উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট