1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে টেকনাফে নৌবাহিনীর মহড়া

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে কক্সবাজারের টেকনাফে মহড়া চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার ২৪শে জানুয়ারি ২০২৬ ইংরেজি সকাল থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর বিভিন্ন অংশে এই মহড়া অনুষ্ঠিত হয়।

নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নৌবাহিনীর প্রস্তুতি যাচাই করতেই এ মহড়া পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মহড়ায় দ্রুতগামী যুদ্ধজাহাজ, টহল বোট ও বিশেষ কমান্ডো ইউনিট অংশ নেয়।

মহড়ার একপর্যায়ে সন্দেহভাজন নৌযান শনাক্ত, ধাওয়া, তল্লাশি ও আটক কার্যক্রমের কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে উপকূলীয় এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত অভিযানের মহড়াও অনুষ্ঠিত হয়।

নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “নির্বাচনকে কেন্দ্র করে দেশের সামুদ্রিক ও উপকূলীয় সীমান্ত নিরাপদ রাখতে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই ধরনের মহড়ার মাধ্যমে আমাদের সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।”স্থানীয়রা জানান, মহড়া চলাকালে নাফ নদী ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে সাধারণ মানুষের চলাচলে তেমন কোনো বিঘ্ন ঘটেনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট