1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

অসহায় তারামণির পাশে প্রশাসন ও প্রবাসীর মানবিক সহায়তা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

কেএমজহুরুল হক,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

ফুলছড়ি উপজেলার পূর্ব ছালুয়া গ্রামের অসহায় নারী তারামণি ও তার মানসিক ভারসাম্যহীন ভাই জহুরুল হকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন, সমাজসেবা অফিস ও সৌদি আরব প্রবাসী মানবিক ব্যক্তি জহুরুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মানবেতর জীবনের চিত্র প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর আজ ২৭ জানুয়ারি (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সমাজসেবা অফিস থেকে তারামণিকে হুইলচেয়ার, চৌকি, চাল, ডাল, তেল, তোষক, মশারি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি তার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থাও সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোনোয়ার হোসেন, সাংবাদিক ফারুক হোসেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগে অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব সম্ভব। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট