1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেটকারে অভিনব কৌশলে মা’দক পরিবহন, র‍্যাবের অভিযানে ২১১ বোতল উইন কোরেক্সসহ আটক ২ হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন আজ বিশ্ব মা দিবস আমতলীতে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন: চাঁদাবাজি বন্ধ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার রোধের দাবি কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন

ঢাকা-১৯: বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী ডা. সালাউদ্দিন বাবু

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশানা পারুল শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট। সুতরাং বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৬৫ হাজার ৯৬৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রের গণনায় ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বেসরকারি ফলাফলে তার এই জয় নিশ্চিত হয়।

নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।তবে সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই আসনে মোট ভোটকেন্দ্র ২৭৫টি এবং মোট ভোটার সংখ্যা ছিল ৭ লাখ ৪১ হাজার ৫৫২ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট