1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেটকারে অভিনব কৌশলে মা’দক পরিবহন, র‍্যাবের অভিযানে ২১১ বোতল উইন কোরেক্সসহ আটক ২ হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন আজ বিশ্ব মা দিবস আমতলীতে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন: চাঁদাবাজি বন্ধ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার রোধের দাবি কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন

নির্বাচন শেষ হতেই আশুলিয়ায় বাসে চাঁদাবাজি, গণপিটুনির ভিডিও ভাইরাল

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা এক ব্যক্তিকে ধরে গণধোলাই দেয়।

এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে অভিযুক্তরা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, কয়েকজন যুবক নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে সড়কে চলাচলকারী বাস থামিয়ে চাঁদা দাবি করছিল। অভিযোগ রয়েছে, তারা নিজেদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী হিসেবে পরিচয় দেয়।

সোহাগ পরিবহনের একটি বাস থেকে টাকা নেওয়ার সময় চালক ও হেলপার প্রতিবাদ করলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাসের যাত্রীরাও নেমে এসে অভিযুক্তদের ধাওয়া দেন। এতে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা এবং তাকে গণপিটুনি দেওয়া হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের পৌঁছানোর আগেই বেশ কয়েকজন অভিযুক্ত সটকে পড়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রাতে গণমাধ্যমকে জানান, ‘বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চাঁদাবাজির খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ওই যুবকদের চেনেন না বলে দাবি করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট