1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেটকারে অভিনব কৌশলে মা’দক পরিবহন, র‍্যাবের অভিযানে ২১১ বোতল উইন কোরেক্সসহ আটক ২ হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন আজ বিশ্ব মা দিবস আমতলীতে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন: চাঁদাবাজি বন্ধ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার রোধের দাবি কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন

সাভারে ধানের শীষের এজেন্টের ওপর হামলা: গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারে ধানের শীষের এক এজেন্টের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

জানা যায়, সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শহীদ মজনু একাডেমি কেন্দ্র-এ ধানের শীষের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আজিজুল হাকিম, সহ-সভাপতি, ১ নম্বর ওয়ার্ড সাভার পৌর যুবদল। অভিযোগ রয়েছে, ভোট গণনা শেষে ফলাফলের রেজাল্ট শীট ধানের শীষের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু’র কাছে জমা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্র থেকে বের হওয়ার সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

অভিযোগে স্থানীয় সাজু, মিজান ও মুরাদের নাম উল্লেখ করা হয়েছে। হামলায় গুরুতর আহত হন আজিজুল হাকিম। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে একজন দায়িত্বশীল এজেন্টের ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট