1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ নিয়ে দুই চাঁদাবাজকে ধরলেন সালাউদ্দিন বাবু এমপি হোয়াইক্যং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ——- এমপি নূরুল ইসলাম বুলবুল বুড়িগঙ্গায় অবৈধ বালি উত্তোলনে নদীতীরবর্তী ও ফসলি জমি ভাঙনের আশঙ্কায় নদীপাড়ের স্থানীয় বাসিন্দারা আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার ২ ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের আলোচিত মামলায় জামিন ‘আইন মেনেই সিদ্ধান্ত’ দেন সাবেক বিচারপতি জয়নুল আবেদীন দামুড়হুদায় মাদক সেবীদের বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও অর্থদন্ড ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ। পলাশবাড়ীতে মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী জমির মালিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউর চক্র এলাকার মানুষের বিভিন্ন জমি জোরপূর্বক দখল অপচেষ্টা করছে। এমনকি জমি দখলের সময় চাঁদাবাজি করছে তারা। এলাকার প্রকৃত জমির মালিকরা এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে।

জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় সুষ্ঠ তদন্ত, বিচার ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী জমির মালিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক৷ সাম মোহাম্মদ, আনারুল হক, আব্দুল মজিদসহ অন্যান্যরা।

এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট