1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ নিয়ে দুই চাঁদাবাজকে ধরলেন সালাউদ্দিন বাবু এমপি হোয়াইক্যং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ——- এমপি নূরুল ইসলাম বুলবুল বুড়িগঙ্গায় অবৈধ বালি উত্তোলনে নদীতীরবর্তী ও ফসলি জমি ভাঙনের আশঙ্কায় নদীপাড়ের স্থানীয় বাসিন্দারা আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার ২ ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের আলোচিত মামলায় জামিন ‘আইন মেনেই সিদ্ধান্ত’ দেন সাবেক বিচারপতি জয়নুল আবেদীন দামুড়হুদায় মাদক সেবীদের বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও অর্থদন্ড ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ। পলাশবাড়ীতে মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্স অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সদর থানার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডল ওরফে কালুর ছেলে মোঃ আরিফ আলী ওরফে আরিফ পাঠান (৪৫) এবং তার স্ত্রী মোসা. বেবী বেগম (৪০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আরিফ আলী ওরফে আরিফ পাঠান পূর্বের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ মিলিলিটার ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ অর্থ হিসেবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তার সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট