1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ নিয়ে দুই চাঁদাবাজকে ধরলেন সালাউদ্দিন বাবু এমপি হোয়াইক্যং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ——- এমপি নূরুল ইসলাম বুলবুল বুড়িগঙ্গায় অবৈধ বালি উত্তোলনে নদীতীরবর্তী ও ফসলি জমি ভাঙনের আশঙ্কায় নদীপাড়ের স্থানীয় বাসিন্দারা আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার ২ ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের আলোচিত মামলায় জামিন ‘আইন মেনেই সিদ্ধান্ত’ দেন সাবেক বিচারপতি জয়নুল আবেদীন দামুড়হুদায় মাদক সেবীদের বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও অর্থদন্ড ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ। পলাশবাড়ীতে মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভ

সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক ০২টি অভিযানে ফেন্সিডিল এর বিকল্প বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং মসলাজাতীয় দ্রব্যাদি জব্দ করেছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ মার্চ ২০২৬ তারিখ রাতভর অভিযান ০২টি পরিচালিত হয়। প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপি হতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৭ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামস্থ জনৈক লিটু মিয়ার মসলা মিলের পশ্চিম দিকে অবস্থিত ০১টি গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে।

 

এ অভিযানে বিজিবি ০১ জন আসামী, মোঃ ইব্রাহিম (৫০), পিতাঃ মৃত মোঃ মান্নান, গ্রামঃ ছোট বিশ্বনাথপুর, ডাকঘরঃ বিনোদপুর, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জকে ১১টি হলুদ ও মরিচ গুড়ার বস্তাসহ সন্দেহজনক অবস্থায় আটক করে। পরবর্তীতে বস্তাগুলোর মধ্য হতে ফেন্সিডিল এর বিকল্প ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়। এছাড়াও অপর অভিযানটিতে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ একটি আমবাগানে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল এর বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয়। এ অভিযান চলাকালীন একটি সংঘবদ্ধ মাদক চক্র বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল হতে বিজিবি টহল দল এ মাদকগুলো জব্দ করে। আটককৃত আসামীসহ জব্দকৃত মাদক ও অন্যান্য মালামাল এর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামীসহ প্রায় ৪০০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট