1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আশুলিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার কর্তৃক অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ বুলেটিন’-এর সাভার প্রতিনিধি সফি সুমন এবং আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাকিব আসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি।


বুধবার (৫ই নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সকল সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওসি সাংবাদিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চুরির মামলা গ্রহণ করেছেন। তারা আরও অভিযোগ করেন, কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই আশুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুততার সাথে মামলাটি নথিভুক্ত করেছেন, যা দায়িত্বশীল সাংবাদিকতাকে চ্যালেঞ্জ করার সামিল। একাজে সহযোগীতা করেছেন আওয়ামীলীগের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার ।

বক্তব্যে আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য চুরির মতো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আমরা শুধু জনস্বার্থে তথ্য জানতে চাই। ব্যক্তিগত সুবিধা নিতে যাই না। তার ফলস্বরূপ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এই মামলা আমাদের কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক বক্তারা সকলে একযোগে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এবং নেত্রী নাছরীন আক্তারের বিরুদ্ধে ভূমি জালিয়াতির অভিযোগগুলো তদন্তের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ই নভেম্বর আশুলিয়া থানায় ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামী করা হয়ে দুই সাংবাদিককে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট