1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেটকারে অভিনব কৌশলে মা’দক পরিবহন, র‍্যাবের অভিযানে ২১১ বোতল উইন কোরেক্সসহ আটক ২ হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন আজ বিশ্ব মা দিবস আমতলীতে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন: চাঁদাবাজি বন্ধ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার রোধের দাবি কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন

ঢাকা -২ আসনে বিএনপি প্রার্থী আমানউল্লাহ আমান বেসরকারিভাবে বিজয়ী

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

নূরেআলম রায়হান, কেরানীগঞ্জ:

 

‎ঢাকা: ঢাকার অতি গুরুত্বপূর্ণ আসন ঢাকা-২ (সাভার-কেরানীগঞ্জ) এর নির্বাচনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি এই তথ্য জানিয়েছেন।

‎প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী আমানউল্লাহ আমান পেয়েছেন ১,৬৩,৭৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আব্দুল হক ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০,০৪৩ ভোট।

‎প্রার্থীদের প্রাপ্ত ভোটের তুলনামূলক চিত্র:

‎মো: আমানউল্লাহ আমান (ধানের শীষ): ১,৬৩,৭৯৩ ভোট।

‎মো: আব্দুল হক (দাঁড়িপাল্লা): ৮০,০৪৩ ভোট।

‎মো: জহিরুল ইসলাম (হাতপাখা): ৬,৩৫২ ভোট।

‎নির্বাচন কমিশনের চূড়ান্ত শিট অনুযায়ী, এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪,১৯,২১৬ জন। নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৬০.৪৭%।

‎মোট বৈধ ভোট: ২,৫০, ১৯৮টি।

‎বাতিলকৃত ভোট: ৩, ৭২৬টি।

‎সর্বমোট প্রদত্ত ভোট: ২,৫৩, ৯২৪টি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট