1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

মান্দায় জমি নিয়ে বিরোধে দখলচেষ্টা ও হুমকি, থানায় অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

মান্দা প্রতিনিধিঃ

​নওগাঁর মান্দায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আবঃ জব্বার মান্দা থানায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, শিয়াটা গ্রামের বাসিন্দা মো. আঃ জব্বার-এর সঙ্গে তার স্বজন মো. জফের (৬০), মো.আবু তাহের (৪৯), মো. সোহরাব (৭২), মো. মোয়াজ্জেম (৪৫), মোছাঃ মাহমুদা (৪০), ও মোছাঃ বিলকিছসহ (৪৬) কয়েক জনের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের মীমাংসার জন্য আদালতে একটি মামলাও চলমান রয়েছে।

​ভুক্তভোগী আঃ জব্বার অভিযোগে উল্লেখ করেন, চলমান মামলা থাকা সত্ত্বেও বিবাদী পক্ষরা তার ভোগদখলীয় আরএস খতিয়ান নং-১১৯, ২১৯ এবং ১১৪-এর ভাইভাগাসহ মোট ১৯৫.৬০ ডেসিমেল জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। তিনি জমিতে বাধা দিতে গেলে বিবাদীরা তাকে দলবদ্ধভাবে মারমুখী হয়ে ওঠে এবং বিভিন্ন প্রকার হুমকি দেয়।

​আঃ জব্বার আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিয়ে আপোষ-মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জমি দখলের এই চেষ্টা অব্যাহত থাকলে যেকোনো সময় এলাকায় বড় ধরনের মারামারি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে তিনি নিজের ও সম্পত্তির নিরাপত্তা চেয়ে নিরুপায় হয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন।

​​অভিযুক্ত মো. জাফর বলেন, জমি দখল বা কাউকে হুমকি দেওয়ার বিষয়টি সত্য নয়।

​এ বিষয়ে মান্দা থানার উপপরিদর্শক (এ এসআই) এরশাদ হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে তাদের মামলা রয়েছে। আমরা উভয় পক্ষকে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিজ অবস্থানে শান্তিপূর্ণভাবে থাকার নির্দেশ দিয়েছি। যদি এরপরেও তাঁরা ভিন্ন কোনো অবস্থান নেন বা আইন ভঙ্গ করেন, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট