1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কেরানীগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ফকিরপাড়া জামে মসজিদ এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়—এক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

এই মাদকবিরোধী লিফলেট বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করে তোলা। আমরা চাই—প্রতিটি পরিবার, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিটি পাড়া-মহল্লা মাদকমুক্ত হোক।

সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে । কোথাও মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে । জনগণ যদি মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলে, তাহলে অবশ্যই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও আইনশৃঙ্খলা সহযোগিতা নিয়ে নির্মূল করা সম্ভব ।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকের কুফল সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট