1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কেরানীগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। একই সাথে এলাকাবাসী তাদের গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করেন।

শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লি এবং কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪-৫টি দলের একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এসব চক্রের কারণে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে, যা এলাকার তরুণ ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হলেও পরবর্তীতে মাদক ব্যবসায়ীরা আবারও একই কার্যক্রম শুরু করে। এসময় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে এখনই কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রয়োজনে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট