1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কেরানীগঞ্জে

জামালপুরে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

জাকিরুল ইসলাম বাবু:

উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় জামালপুরে জাতীয়তাবাদী শক্তির অনলাইন ভ্যানগার্ড ‘জিয়া সাইবার ফোর্স’ (জেড সি এফ)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) জামালপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক এম. শুভ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি জনাব শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবু তালহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেড সি এফ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার দপ্তর দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সদর থানা পূর্ব শাখার সভাপতি ছানোয়ার হোসেন সানু, জামালপুর আইডিয়াল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেন, সোহেল রানা, শ্রমিক দল নেতা মেহেদি, আব্দুর রহমান, মাসুদ রানা পারভেজ, সিয়াম জীবন, জাকিরুল হোসেন বাবু, মোবারক হোসেন, জাহিদ হাসান, কাউসার হৃদয়, বাবু হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভার শুরুতে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, “বিগত ১১ বছর ধরে জিয়া সাইবার ফোর্স ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবিরোধী সকল অপপ্রচারের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। আগামী দিনেও জামালপুর জেলা শাখা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

আলোচনা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ মিলে সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল কেক কাটেন। শ্লোগানে শ্লোগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট