1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কেরানীগঞ্জে

নওগাঁর মান্দায় চোর সন্দেহে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় চোর সন্দেহ করে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। চোর সন্দেহে এ হত্যার ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর কওমি মাদ্রাসা নামক এলাকায়।

 

হত্যাকান্ডের শিকার রফিকুল ইসলাম মান্দা উপজেলার জিনার গ্রামের বাসিন্দা বলে জানাগেছে। স্থানিয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোররাতে প্রসাদপুর কওমি মাদ্রাসা এলাকায় রফিকুল ইসলামকে ঘোরাফেরা করতে দেখে চোর সন্দেহে আটক করেন মাদ্রাসার শিক্ষকরা।

অভিযোগ রয়েছে আটকের পর রফিকুল ইসলামকে মাদ্রাসা মাঠে থাকা একটি গাছের সাথে দড়িদিয়ে বেঁধে রেখে মারপিট করা হয়। দীর্ঘ সময় ধরে নির্যাতন (মারপিট) করায় ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়। তবে সকালে হত্যাকান্ডের ঘটনাটি ছড়িয়ে পড়লে লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং স্থানিয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া সঠিক হবে এবং থানা পুলিশে সোর্পদ করা উচিৎ হবে কিন্তু পিটিয়ে হত্যা মানবধিকার লঙ্ঘন জানিয়ে তারা তদন্ত পূর্বক হত্যাকান্ডে জড়ীতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিতে পুলিশের আশু পদক্ষেপ কামনা করেন।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ এ কে এম মাসুদ রানা জানান, সকাল ৬ টারদিকে ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলেই প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এঘটনায় আইনি পক্রিয়া চলমান রয়েছে পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশের নজরদারী বাড়ানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট