1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

কক্স বিজনেস গ্রুপ (CBG) পক্ষ থেকে মরহুম হাফেজ কামাল হোসেনের পরিবারকে ২৫,০০০ টাকা মৃত্যু ভাতা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম:

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী মরহুম হাফেজ কামাল হোসেনের পরিবারকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা মৃত্যু ভাতা প্রদান করেছে কক্স বিজনেস গ্রুপ (CBG)।

উক্ত মৃত্যু ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CBG-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CBG-এর ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী এজহারুল হক সাহেব।

এছাড়াও উপস্থিত ছিলেন CBG-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ নুর সাহেব এবং জনাব অধির ধর সাহেব।

CBG-এর পক্ষ থেকে মরহুমের একমাত্র কন্যা সাফিয়া নুর কামাল (নমিনি)-এর হাতে নগদ ২৫,০০০ টাকা তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে CBG সবসময় সদস্য ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি সাফিয়া নুর কামালের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট