1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

ফরিদগঞ্জে ১শ ৪০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ১৪০ পিস ইয়াবাসহ রাকিব পাটওয়ারী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াপদা সংলগ্ন ইকরা মডেল মাদ্রাসা ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাকিব পাটওয়ারী উপজেলার বাসিন্দা আলী হোসেন পাটওয়ারীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

অভিযানটি পরিচালিত হয় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের তত্ত্বাবধানে। অভিযানে এসআই মো. আবু তাহেরসহ পুলিশের একটি দল অংশ নেয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে রাকিব গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদক এখন সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেলে ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট