1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

বাবা ও সন্তানকে হত্যাচেষ্টা, যুবকের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় মাদকের টাকার জন্য বাবা ও শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় রাজু মিয়া নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবার কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে বাবাকে মারধর, শিশুসন্তানকে হত্যাচেষ্টাসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন বলে অভিযোগ রয়েছে। তার নির্যাতন সহ্য করতে না পেরে ছয় মাস আগে স্ত্রী তাদের কোলের শিশুসন্তান রেখে বাবার বাড়িতে চলে যান।

বাবা ও সন্তানকে হত্যাচেষ্টা, যুবকের কারাদণ্ড

দুই ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

এ ঘটনায় অসহায় বাবা বেলাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরদারির একপর্যায়ে সোমবার দুপুরে নিজ বাড়িতে ইয়াবা সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক এ দণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত রাজু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়া প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট