1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন চার বছরের কন্যা সন্তানের জননী এক গৃহবধূ। দাবি পূরণ না হলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। এ ঘটনার পর প্রেমিক ও তার মা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার সদর ইউনিয়নের জঙ্গলমুকন্দপুর গ্রামে প্রেমিক সিজান খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে। সিজান ওই গ্রামের জিয়া খন্দকারের ছেলে। ওই নারী জঙ্গলমুকন্দপুর গ্রামের সুমন শেখের স্ত্রী এবং একই উপজেলার পিংগলিয়া গ্রামের রজব আমি মিনার মেয়ে

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর সাড়ে ছয় বছরের দাম্পত্য জীবনে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী সুমন শেখ নৌ-জাহাজে চাকরি করেন। প্রায় আট মাস আগে সিজান খন্দকারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাসে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ করেন ওই নারী।

গৃহবধূ বলেন, বিয়ের আশ্বাসে সিজান আমার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছে। গতকাল রাত ৮টায় সিজান আমার ঘরে ঢুকলে আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে এবং সিজানকে ধরে ফেলে, তখন সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে আসে। আমাকে আমার স্বামী ফোন করে বলে আমাকে সে গ্রহণ করবে না, ওই রাতেই আমি সিজানের বাড়িতে যাই, ততক্ষণে সিজান বাড়ি থেকে পালিয়ে গেছে, আমি তখন থেকেই অবস্থান করছি। সিজান না আশা পর্যন্ত আমি কোথাও যাব না। বিয়ে না করলে আত্মহত্যা করব।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল শেখ বলেন, থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মিলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট