1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

দুর্নীতি এখন ঈদের বকশিশে মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ নুরেআলম রায়হান, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

 

দুর্নীতি এখন ঈদের বকশিশের মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে দেশের অর্থনীতি কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতি দমনে শুরুতেই জিরো টলারেন্স কার্যকর করা বাস্তবসম্মত নয়। প্রথমে দুর্নীতিকে ন্যূনতম সহনশীল অবস্থায় নামিয়ে আনতে হবে। এরপর ধাপে ধাপে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দুর্নীতির লাগাম টানা যাবে না।

মাদক প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, থানার আওতাধীন বিভিন্ন পুলিশ ফাঁড়ির কার্যক্রমের ওপর আগে নজর দিতে হবে। প্রতিটি পুলিশ ফাঁড়ির আশপাশে মাদকের আখড়া রয়েছে।

তিনি মাদক রোধে সংশ্লিষ্টদের জেলে দেওয়ার আগে কাউন্সিলিংয়ের মাধ্যমে সচেতন ও দায়িত্বশীল করে তোলার আহবান জানান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট