1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

শারীরিক প্রতিবন্ধী আমেনা বেগমকে দোকান ঘর প্রদান।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী আমেনা বেগমের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি দোকান ঘর প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোকান ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা; মাওলানা মোঃ আনিছুর রহমান, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা; মাওলানা মোঃ আবুল খায়ের, সহকারী সেক্রেটারি; শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল আলীম; সাবেক আমীর মোঃ আমজাদ হোসেন; হাফেজ মোঃ আহমদ আলী, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং উদাখালি ইউনিয়ন শাখার সেক্রেটারি আমিনুর ইসলাম সহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আমেনা বেগম দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে আর্থিক কষ্টে জীবনযাপন করছিলেন। তাকে একটি দোকান ঘর প্রদান করার মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি হলো। তারা আশা প্রকাশ করেন, এ দোকান পরিচালনার মাধ্যমে তিনি স্বাবলম্বী হয়ে পরিবার-পরিজন নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের প্রত্যেক বিত্তবান ও সচেতন নাগরিককে অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

দোকান ঘর পেয়ে আমেনা বেগম আবেগাপ্লুত হয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া কামনা করেন।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট