1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

পলাশবাড়ীতে পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করলেন এমপি লেবু মাওলানা

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ সামিউল ইসলাম,পলাশবাড়ী প্রতিনিধি:

‎গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় গাইবান্ধা-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই অভিযানের উদ্বোধন করেন।


‎অভিযান চলাকালীন মাওলানা নজরুল ইসলাম লেবু নিজে হাতে ঝাড়ু নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কারে অংশ নেন এবং কাজের নেতৃত্ব দেন। তার এই উদ্যোগে উৎসাহিত হয়ে দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎পরিচ্ছন্নতা অভিযানকালে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পলাশবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহউদ্দিন আহমেদ, পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, , পলাশবাড়ী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, জামায়াত মনোনীত পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সরকার ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চাঁন।

‎এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর বেলাল উদ্দিন, নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ, সাবেক পৌর জামায়াত সেক্রেটারি তাজুল ইসলাম মিলন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা নজরুল ইসলাম লেবু জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “একটি সুস্থ জাতির জন্য পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য, আর এই দায়িত্ব আমাদের সবার।”
‎হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট